ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শাপলা চত্বর হত্যাযজ্ঞ

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সংগৃহীত ছবি
ফলো করুন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে নয়জন গ্রেপ্তার রয়েছেন।

তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ও সংশ্লিষ্ট অভিযানে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে আসামিদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনা তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা শাপলা চত্বর

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে নয়জন গ্রেপ্তার রয়েছেন।

তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ও সংশ্লিষ্ট অভিযানে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে আসামিদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনা তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ