ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

সংগৃহীত ছবি
ফলো করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সোমবার (২৭ জুলাই) ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা নেতানিয়াহুর।

সফরকালে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে নেতানিয়াহুর সপ্তম হোয়াইট হাউস সফর। একই সফরে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ফলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে দেশটির ওপর আদালতের বিধিবদ্ধ বাধ্যবাধকতা নেই।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি স্বীকার করেছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের স্বাধীন আইনি ক্ষমতা নগর কর্তৃপক্ষের নেই। তবে তিনি মার্কিন কেন্দ্রীয় সরকারের প্রতি আইসিসিতে যোগ দিয়ে পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সোমবার (২৭ জুলাই) ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা নেতানিয়াহুর।

সফরকালে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে নেতানিয়াহুর সপ্তম হোয়াইট হাউস সফর। একই সফরে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ফলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে দেশটির ওপর আদালতের বিধিবদ্ধ বাধ্যবাধকতা নেই।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি স্বীকার করেছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের স্বাধীন আইনি ক্ষমতা নগর কর্তৃপক্ষের নেই। তবে তিনি মার্কিন কেন্দ্রীয় সরকারের প্রতি আইসিসিতে যোগ দিয়ে পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ