ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার দুই সিটি নির্বাচন আগে চায় জামায়াত

ছবি: সংগৃহীত
ফলো করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন বা উপজেলা থেকে নয়, বরং ঢাকার দুই সিটি করপোরেশন দিয়ে শুরু করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

সেলিম উদ্দিন বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা গেলে তা দেশের অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, ঢাকায় সফল নির্বাচন হলে সেই পরিবেশ ও আস্থা তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। তাই যেসব সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোতে আগে নির্বাচন আয়োজন করে পরে ইউনিয়ন, উপজেলা ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করা উচিত।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যদি এ প্রস্তাব বাস্তবায়ন না করা হয়, তাহলে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করার কথাও উল্লেখ করেন। তার দাবি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরই দায়িত্ব গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

জাতীয় রাজনীতি প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক বাস্তবতায় বিএনপি সবচেয়ে বেশি সুবিধা পেলেও ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নে দলটির আন্তরিকতার ঘাটতি রয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। তিনি এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেশের মধ্যেই নিশ্চিত করার পরামর্শ দেন।

রাজধানীর নাগরিক সেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং নগর পরিচালনায় কার্যকর পরিকল্পনার অভাবে ঢাকার বাসিন্দারা নানা ভোগান্তির মুখে পড়ছেন। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর সিটি করপোরেশন স্থানীয় সরকার নির্বাচন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচন আগে চায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ