ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওমান পাঁচ হাজার কৃষিকর্মী এবং পাঁচ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলি আল সাইদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কর্মী নিয়োগের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সফরকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।

শামা ওবায়েদ বলেন, আগের সরকারের সময়ে সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা এখনো সীমিত রয়েছে। তবে শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়মিত প্রবেশাধিকার পুনরুদ্ধারে মাসকাটের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দক্ষ অভিবাসন ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ওমানের বিভিন্ন খাতে দক্ষ কর্মী পাঠানোর বিষয়েও বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটি সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, ঘটনার পর মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাঁধনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতালিতে শুরু হওয়া আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের কূটনৈতিক মিশন সব ধরনের সহযোগিতা করছে। বাঁধন যতদিন ইতালিতে থাকবেন, ততদিন তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগ : শামা ওবায়েদ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ