ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত ৯ যুদ্ধবিমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে এসব বিমান মেরামত করে আবারও কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে।

তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি ডানা ভেঙে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টার জবাবে তারা পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর পরই ইরান পালটা সামরিক অভিযান শুরু করে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং জর্ডানে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ট্যাগ : ইরান-যুক্তরাষ্ট্র জর্ডান মার্কিন ঘাঁটি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত ৯ যুদ্ধবিমান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে এসব বিমান মেরামত করে আবারও কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে।

তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি ডানা ভেঙে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টার জবাবে তারা পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর পরই ইরান পালটা সামরিক অভিযান শুরু করে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং জর্ডানে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ