ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাসকিনের বদলি হয়ে এলপিএলে তাওহীদ হৃদয়

তাসকিনের বদলি হয়ে এলপিএলে তাওহীদ হৃদয়
ছবি: সংগৃহীত
ফলো করুন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আবারও জাফনা কিংসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বদলি হিসেবে জাফনা কিংসে যোগ দিয়েছেন হৃদয়। আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগ দিতে এলপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাসকিন।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই সফরের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অতিরিক্ত ঝুঁকি নিতে চাননি তাসকিন। লাল বলের ক্রিকেটের প্রস্তুতিকেই তিনি প্রাধান্য দিয়েছেন।

এদিকে এলপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ দেশে ফিরেছেন। তার জায়গায় কলম্বোর ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশের তরুণ পেসার রিপন মণ্ডলকে দলে নিয়েছে।

জাফনা কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা হৃদয়ের জন্য নতুন নয়। ২০২৩ সালের আসরে দলটির হয়ে ছয় ম্যাচে একটি অর্ধশতকসহ ১৫৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তার স্ট্রাইক রেট ছিল ১৩৫ দশমিক ৯৬।

পরের বছর ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেললেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি হৃদয়। তিন ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১ রান।

এবার ড্রাফটে দল না পেলেও আসর শুরুর পর জাফনা কিংসের ডাক পেয়েছেন হৃদয়। পরিচিত দলে ফিরে নিজের আগের সাফল্য পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।

ট্যাগ : তাসকিন আহমেদ তাওহীদ হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগ

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

তাসকিনের বদলি হয়ে এলপিএলে তাওহীদ হৃদয়

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আবারও জাফনা কিংসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বদলি হিসেবে জাফনা কিংসে যোগ দিয়েছেন হৃদয়। আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগ দিতে এলপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাসকিন।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই সফরের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অতিরিক্ত ঝুঁকি নিতে চাননি তাসকিন। লাল বলের ক্রিকেটের প্রস্তুতিকেই তিনি প্রাধান্য দিয়েছেন।

এদিকে এলপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ দেশে ফিরেছেন। তার জায়গায় কলম্বোর ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশের তরুণ পেসার রিপন মণ্ডলকে দলে নিয়েছে।

জাফনা কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা হৃদয়ের জন্য নতুন নয়। ২০২৩ সালের আসরে দলটির হয়ে ছয় ম্যাচে একটি অর্ধশতকসহ ১৫৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তার স্ট্রাইক রেট ছিল ১৩৫ দশমিক ৯৬।

পরের বছর ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেললেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি হৃদয়। তিন ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১ রান।

এবার ড্রাফটে দল না পেলেও আসর শুরুর পর জাফনা কিংসের ডাক পেয়েছেন হৃদয়। পরিচিত দলে ফিরে নিজের আগের সাফল্য পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ