ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
ফলো করুন

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির সিদ্ধান্তে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব থাকা উচিত নয়। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, শৃঙ্খলাবোধ ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান তারেক রহমান।

প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

ট্যাগ : তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী সেনাসদর নির্বাচনী পর্ষদ

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির সিদ্ধান্তে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব থাকা উচিত নয়। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, শৃঙ্খলাবোধ ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান তারেক রহমান।

প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ