ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোমিওপ্যাথি চিকিৎসায় আস্থার কথা জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হোমিওপ্যাথি চিকিৎসাব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার সিলেট নগরীর একটি হোটেলে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা ও সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিকে ডিপ্লোমা থেকে ব্যাচেলর বা ডিগ্রি পর্যায়ে উন্নীত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ১৯৯৯ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি নিয়মিতভাবে এই চিকিৎসাপদ্ধতি গ্রহণ করছেন।

তিনি বলেন, তুলনামূলকভাবে কম খরচ এবং সহজলভ্যতার কারণে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। তবে চিকিৎসার মান বজায় রাখতে দক্ষ জনবল, আধুনিক পাঠ্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন ধারার চিকিৎসাব্যবস্থাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে চায়। এ ক্ষেত্রে হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও একাডেমিক মান উন্নয়ন করা প্রয়োজন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফরিদ আহমদ ও ডা. আসমা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিএইচএমএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

ট্যাগ : সিলেট আরিফুল হক চৌধুরী হোমিওপ্যাথি ডিএইচএমএস

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হোমিওপ্যাথি চিকিৎসায় আস্থার কথা জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

দেশের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হোমিওপ্যাথি চিকিৎসাব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার সিলেট নগরীর একটি হোটেলে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা ও সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিকে ডিপ্লোমা থেকে ব্যাচেলর বা ডিগ্রি পর্যায়ে উন্নীত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ১৯৯৯ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি নিয়মিতভাবে এই চিকিৎসাপদ্ধতি গ্রহণ করছেন।

তিনি বলেন, তুলনামূলকভাবে কম খরচ এবং সহজলভ্যতার কারণে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। তবে চিকিৎসার মান বজায় রাখতে দক্ষ জনবল, আধুনিক পাঠ্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন ধারার চিকিৎসাব্যবস্থাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে চায়। এ ক্ষেত্রে হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও একাডেমিক মান উন্নয়ন করা প্রয়োজন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফরিদ আহমদ ও ডা. আসমা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিএইচএমএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ