ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : সংগৃহিত
ফলো করুন

‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৫ জুলাই দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির পর পর্যায়ক্রমে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে দেশ নানা সংকট ও অন্ধকারের মধ্য দিয়ে গেছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক, উন্নত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান এবং মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

কর্মসূচির শেষে অতিথিরা মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

ট্যাগ : বৃক্ষরোপণ কর্মসূচি মাগুরা নিতাই রায় চৌধুরী

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৫ জুলাই দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির পর পর্যায়ক্রমে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে দেশ নানা সংকট ও অন্ধকারের মধ্য দিয়ে গেছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক, উন্নত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান এবং মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

কর্মসূচির শেষে অতিথিরা মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ