ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন-ইরান সমঝোতা ভেস্তে দিতে পারে ইসরায়েল, সতর্ক করল গোয়েন্দারা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা ঘিরে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মূল্যায়ন অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতা ব্যাহত করতে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করবে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আশঙ্কার কথা সামনে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহু দেশের ভেতরে রাজনৈতিক চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতাকে দুর্বল করার চেষ্টা করতে পারেন।

সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অগ্রগতি ইসরায়েলকে হতাশ করেছে। তেল আবিবের ধারণা, এই সমঝোতার ফলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতার পরিসর সীমিত হয়ে যেতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান বজায় রাখা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। সেনা প্রত্যাহার না হলে যেকোনো সময় হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়া নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে দেখা হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগকে জটিল করে তুলতে পারে। বিষয়টি ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে অস্বস্তিও তৈরি করেছে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগের কিছু শর্ত নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। কারণ, এতে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর ওপর চাপ বাড়ানোর ইসরায়েলি কৌশল বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে তেল আবিব।

এদিকে সমঝোতার খসড়া ও শর্ত নিয়ে আরও আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। হোয়াইট হাউস উইটকফের সফরের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি। ইরানি সংবাদমাধ্যমেও আরাগচির সফর নিয়ে সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার সুইজারল্যান্ডে ইসলামাবাদ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের কথা ছিল। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের থাকার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: জিও নিউজ

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন-ইরান সমঝোতা ভেস্তে দিতে পারে ইসরায়েল, সতর্ক করল গোয়েন্দারা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ