ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরমাণু আলোচনা ঘিরে আঞ্চলিক কূটনীতি সক্রিয়, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নিতে তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসলামাবাদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখার অংশ হিসেবে এই সফরের আয়োজন করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণই নাকভির সফরের মূল উদ্দেশ্য। সফরের অংশ হিসেবে তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

এর আগে চলতি মাসের ৭ জুন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একই ধরনের এক সফরে তেহরান যান এবং সে সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। নাকভির এই সফরকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র পাকিস্তান

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পরমাণু আলোচনা ঘিরে আঞ্চলিক কূটনীতি সক্রিয়, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নিতে তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসলামাবাদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখার অংশ হিসেবে এই সফরের আয়োজন করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণই নাকভির সফরের মূল উদ্দেশ্য। সফরের অংশ হিসেবে তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

এর আগে চলতি মাসের ৭ জুন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একই ধরনের এক সফরে তেহরান যান এবং সে সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। নাকভির এই সফরকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ