ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আলোচনা করে দলের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকেরা তার কাছে পরবর্তী রাষ্ট্রপতি সম্পর্কে জানতে চান।

জবাবে তিনি বলেন, “পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের উচ্চপর্যায়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থানও দলীয় সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।

এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নবনিযুক্ত চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করছেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আলোচনা করে দলের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকেরা তার কাছে পরবর্তী রাষ্ট্রপতি সম্পর্কে জানতে চান।

জবাবে তিনি বলেন, “পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের উচ্চপর্যায়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থানও দলীয় সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।

এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নবনিযুক্ত চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করছেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ