ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাব আল-মান্দেব পুরোপুরি বন্ধ নয়: হুতি

বাব আল-মান্দেব পুরোপুরি বন্ধ নয়: হুতি
সংগৃহীত ছবি
ফলো করুন

বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার খবর নাকচ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, ঘোষিত নৌ অবরোধ কেবল সৌদি আরব ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, কিছু পক্ষ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে দাবি করছে, সেটি সঠিক নয়।

আবদুস সালামের ভাষ্য অনুযায়ী, হুতিদের ঘোষিত নৌ অবরোধ শুধু সৌদি আরবের বিরুদ্ধে কার্যকর। ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ এবং সংকটের ন্যায্য সমাধান প্রত্যাখ্যানের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। সতর্কবার্তায় সৌদি পতাকাবাহী, মালিকানাধীন ও পরিচালিত জাহাজের পাশাপাশি সৌদি বন্দর ব্যবহারকারী নৌযানকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর দাবি করেছে। কয়েকটি জাহাজ সতর্কবার্তা পাওয়ার পর গতিপথ পরিবর্তন করেছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক চেম্বার অব শিপিংও নিশ্চিত করেছে, হুতিদের পক্ষ থেকে জাহাজগুলোকে রেডিও বার্তা পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজের জন্য লোহিত সাগর ও এডেন উপসাগরে ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : সৌদি আরব হুতি বাব আল-মান্দেব নৌ অবরোধ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব পুরোপুরি বন্ধ নয়: হুতি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার খবর নাকচ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, ঘোষিত নৌ অবরোধ কেবল সৌদি আরব ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, কিছু পক্ষ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে দাবি করছে, সেটি সঠিক নয়।

আবদুস সালামের ভাষ্য অনুযায়ী, হুতিদের ঘোষিত নৌ অবরোধ শুধু সৌদি আরবের বিরুদ্ধে কার্যকর। ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ এবং সংকটের ন্যায্য সমাধান প্রত্যাখ্যানের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। সতর্কবার্তায় সৌদি পতাকাবাহী, মালিকানাধীন ও পরিচালিত জাহাজের পাশাপাশি সৌদি বন্দর ব্যবহারকারী নৌযানকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর দাবি করেছে। কয়েকটি জাহাজ সতর্কবার্তা পাওয়ার পর গতিপথ পরিবর্তন করেছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক চেম্বার অব শিপিংও নিশ্চিত করেছে, হুতিদের পক্ষ থেকে জাহাজগুলোকে রেডিও বার্তা পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজের জন্য লোহিত সাগর ও এডেন উপসাগরে ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ