মেনুর বাকি
সংবাদ
অর্থ ও জীবন
বিশেষ
বিশেষ আয়োজন
বাংলা ভিউজ
খবর, তথ্য, ছবি বা ভিডিও যাচাই করুন
দেশি-বিদেশি নির্ভরযোগ্য সূত্র মিলিয়ে যাচাই। ফল চূড়ান্ত নয়।
মেটাডাটা, রিভার্স সার্চ আর এআই বিশ্লেষণে যাচাই। ছবি সংরক্ষণ করা হয় না।
উৎস, তারিখ আর দৃশ্য মিলিয়ে যাচাই। ভিডিও সংরক্ষণ করা হয় না।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথি। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি এলাকায় অগ্রসর হওয়ার দাবিও করেছে তারা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং হুথিদের পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সমর্থক যোদ্ধাদের হটিয়ে দিয়েছে হুথিরা। এর মধ্য দিয়ে লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ তাদের হাতে এসেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ জেলা থেকেও ইয়েমেনের সরকারি বাহিনীর যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি করেছে হুথিরা। একই প্রদেশের কাওয়াহ সামরিক শিবির লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে গোষ্ঠীটি।অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছের কিছু এলাকা থেকে তারা কৌশলগত কারণে সেনা প্রত্যাহার করছে। হুথিদের সম্ভাব্য অগ্রযাত্রা ঠেকাতে এবং অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। তবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে হুথিদের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।উল্লেখ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালি। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সামুদ্রিক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়।সূত্র: আল জাজিরা