ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনূর্ধ্ব-১৬দের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি
ফলো করুন

১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, অন্যের পোস্টে মন্তব্য কিংবা প্রতিক্রিয়া জানানোর সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে ভিয়েতনাম। এ লক্ষ্যে দেশটির সরকার একটি খসড়া ডিক্রি প্রস্তুত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা খসড়া অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অনূর্ধ্ব-১৬ ব্যবহারকারীদের পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানানোর সুবিধা বন্ধ রাখতে হবে। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম দেখা পুরোপুরি নিষিদ্ধ করার কথা এতে বলা হয়নি।

প্রস্তাবিত বিধিমালা অনুসারে, ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বাবা-মা অথবা আইনগত অভিভাবকের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সন্তানের দেখা কনটেন্ট এবং প্ল্যাটফর্মে কাটানো সময় তদারকির দায়িত্বও সংশ্লিষ্ট অভিভাবককে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে শিশু ব্যবহারকারীদের শনাক্ত এবং তাদের জন্য বয়সোপযোগী কনটেন্ট নিশ্চিত করতে হবে। শিশুদের অ্যাকাউন্টে সর্বোচ্চ গোপনীয়তা সুরক্ষা রাখার প্রস্তাবও রয়েছে।

সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক ও আত্মহত্যাসহ ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে সতর্কবার্তা প্রদর্শন এবং শিশুদের প্রবেশাধিকার বন্ধের ব্যবস্থাও প্ল্যাটফর্মগুলোকে রাখতে হবে।

ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা নয়; বরং তাদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা।

অনলাইন গেমের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। একই প্রতিষ্ঠানের গেমে অনূর্ধ্ব-১৬ ব্যবহারকারীদের দৈনিক খেলার সময় সর্বোচ্চ ৬০ মিনিটে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।

খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত বা কার্যকর হয়নি। অনুমোদনের আগে প্রস্তাবগুলোতে পরিবর্তন আসতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সামাজিক যোগাযোগমাধ্যম ভিয়েতনাম শিশু-কিশোর

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অনূর্ধ্ব-১৬দের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, অন্যের পোস্টে মন্তব্য কিংবা প্রতিক্রিয়া জানানোর সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে ভিয়েতনাম। এ লক্ষ্যে দেশটির সরকার একটি খসড়া ডিক্রি প্রস্তুত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা খসড়া অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অনূর্ধ্ব-১৬ ব্যবহারকারীদের পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানানোর সুবিধা বন্ধ রাখতে হবে। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম দেখা পুরোপুরি নিষিদ্ধ করার কথা এতে বলা হয়নি।

প্রস্তাবিত বিধিমালা অনুসারে, ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বাবা-মা অথবা আইনগত অভিভাবকের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সন্তানের দেখা কনটেন্ট এবং প্ল্যাটফর্মে কাটানো সময় তদারকির দায়িত্বও সংশ্লিষ্ট অভিভাবককে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে শিশু ব্যবহারকারীদের শনাক্ত এবং তাদের জন্য বয়সোপযোগী কনটেন্ট নিশ্চিত করতে হবে। শিশুদের অ্যাকাউন্টে সর্বোচ্চ গোপনীয়তা সুরক্ষা রাখার প্রস্তাবও রয়েছে।

সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক ও আত্মহত্যাসহ ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে সতর্কবার্তা প্রদর্শন এবং শিশুদের প্রবেশাধিকার বন্ধের ব্যবস্থাও প্ল্যাটফর্মগুলোকে রাখতে হবে।

ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা নয়; বরং তাদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা।

অনলাইন গেমের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। একই প্রতিষ্ঠানের গেমে অনূর্ধ্ব-১৬ ব্যবহারকারীদের দৈনিক খেলার সময় সর্বোচ্চ ৬০ মিনিটে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।

খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত বা কার্যকর হয়নি। অনুমোদনের আগে প্রস্তাবগুলোতে পরিবর্তন আসতে পারে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ