ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ ৭৩ বেসামরিক আহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে রিয়াদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, হুথিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান প্রদেশের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলাগুলো কখন হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে জানাননি।

আল-মালিকি এসব হামলাকে বিপজ্জনক উত্তেজনা এবং সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। হামলা মোকাবিলা এবং হুমকির উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

আলাদা এক বিবৃতিতে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে জ্বালানি খাতের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হন এবং বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। এর ফলে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

তবে সৌদি আরবের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথিরা।

এর আগে হুথিরা অভিযোগ করে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-হাজম এলাকায় একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করে গোষ্ঠীটি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে এই জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের লড়াই অনেকটাই কমে আসে। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনে আবারও সংঘাত বাড়তে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৪ আগস্ট থেকে এখন পর্যন্ত সংঘাতে প্রায় ১ হাজার ৭৮ জন নিহত বা আহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগ : সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ ৭৩ বেসামরিক আহত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ