ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুলের সাফ কথা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়
সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস।

দলের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না বিরোধীরা।

শুক্রবার (২৪ জুলাই) সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। রাহুলের অভিযোগ, সরকার আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীদের দাবি ও তাদের ওপর চালানো পুলিশি অভিযানের দায় স্বীকার করছে না।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

রাহুল গান্ধী বলেন, এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। বিরোধী জোটের দলগুলোও শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে প্রশ্নফাঁস নিয়ে সংসদীয় বিতর্কে অংশ না নেওয়ার অবস্থান নিয়েছে।

সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগও করেন রাহুল। তিনি বলেন, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তার নাম উল্লেখ করেন। জবাব দিতে দাঁড়ালেও তাকে কথা বলতে দেওয়া হয়নি এবং মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সরকারের বক্তব্য, তারা নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত করায় বিরোধীরাই সংসদীয় কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

টানা কয়েক দিন ধরে বিরোধীদের বিক্ষোভের কারণে লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিচার দাবিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।

সূত্র: ইকোনমিক টাইমস

ট্যাগ : নরেন্দ্র মোদি রাহুল গান্ধী ধর্মেন্দ্র প্রধান নিট প্রশ্নফাঁস

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস।

দলের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না বিরোধীরা।

শুক্রবার (২৪ জুলাই) সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। রাহুলের অভিযোগ, সরকার আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীদের দাবি ও তাদের ওপর চালানো পুলিশি অভিযানের দায় স্বীকার করছে না।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

রাহুল গান্ধী বলেন, এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। বিরোধী জোটের দলগুলোও শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে প্রশ্নফাঁস নিয়ে সংসদীয় বিতর্কে অংশ না নেওয়ার অবস্থান নিয়েছে।

সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগও করেন রাহুল। তিনি বলেন, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তার নাম উল্লেখ করেন। জবাব দিতে দাঁড়ালেও তাকে কথা বলতে দেওয়া হয়নি এবং মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সরকারের বক্তব্য, তারা নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত করায় বিরোধীরাই সংসদীয় কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

টানা কয়েক দিন ধরে বিরোধীদের বিক্ষোভের কারণে লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিচার দাবিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।

সূত্র: ইকোনমিক টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ