ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জেন-জি আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

দিল্লিতে নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত চার ঘণ্টার ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও উপস্থিত ছিলেন।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কিছু সময়ের জন্য আলোচনায় যোগ দেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার কোনো ঘোষণা দেয়নি।নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। গত ২০ জুলাই যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। মিছিল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করেছে বলে জানিয়েছে ।[BANGVIEWS-POST:2456]এদিকে ২৬ দিনের অনশন শেষে ২৪ জুলাই অনশন ভেঙেছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ আন্দোলনকারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।তথ্য যাচাই: অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের বৈঠকের খবর নিশ্চিত করেছে । তবে এই বৈঠককে ধর্মেন্দ্র প্রধানের সম্ভাব্য পদত্যাগের প্রমাণ হিসেবে উপস্থাপন করার মতো কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি।সূত্র: দ্য ইকোনমিক টাইমস

জেন-জি আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান