ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তুরস্ককে ঘিরে শত্রুতামূলক তৎপরতা মেনে নেব না: এরদোয়ান

ফলো করুন

তুরস্ককে ঘিরে কোনো শত্রুতামূলক তৎপরতা মেনে নেওয়া হবে না বলে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান বলেন, আঞ্চলিকভাবে তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো প্রচেষ্টা আঙ্কারা নীরবে মেনে নেবে না। তবে কোনো দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির বিরুদ্ধে তুরস্কের শত্রুতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করে এরদোয়ান বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের প্রভাব শুধু ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চলকেই এর মূল্য দিতে হচ্ছে।

ইসরাইলের ‘উসকানি, মিথ্যাচার ও নাশকতার’ কারণে ইসলামাবাদ সমঝোতাও কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন এরদোয়ান। আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে উত্তর সাইপ্রাসের উপকূলে জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তুরস্ক ৯টি জাহাজ ও ১১টি বিমান নিয়ে অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করছে বলে জানান তিনি।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেও তুরস্কের অর্থনীতিকে প্রবৃদ্ধির পথে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোয়ান। অর্থনীতিকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ : ইসরাইল তুরস্ক এরদোয়ান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

তুরস্ককে ঘিরে শত্রুতামূলক তৎপরতা মেনে নেব না: এরদোয়ান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তুরস্ককে ঘিরে কোনো শত্রুতামূলক তৎপরতা মেনে নেওয়া হবে না বলে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান বলেন, আঞ্চলিকভাবে তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো প্রচেষ্টা আঙ্কারা নীরবে মেনে নেবে না। তবে কোনো দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির বিরুদ্ধে তুরস্কের শত্রুতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করে এরদোয়ান বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের প্রভাব শুধু ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চলকেই এর মূল্য দিতে হচ্ছে।

ইসরাইলের ‘উসকানি, মিথ্যাচার ও নাশকতার’ কারণে ইসলামাবাদ সমঝোতাও কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন এরদোয়ান। আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে উত্তর সাইপ্রাসের উপকূলে জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তুরস্ক ৯টি জাহাজ ও ১১টি বিমান নিয়ে অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করছে বলে জানান তিনি।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেও তুরস্কের অর্থনীতিকে প্রবৃদ্ধির পথে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোয়ান। অর্থনীতিকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ