ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের কাছ থেকে সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত ইয়েমেনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

হুথি গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইয়েমেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সমীর আল-সাবরি বলেন, সানা পুনর্দখলের সিদ্ধান্ত হয়ে গেছে। তবে এ অভিযানে কিছু ‘চমক’ রয়েছে, যা এখনই প্রকাশ করা হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। তিনি বলেন, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনর্বহাল করাই তাদের প্রধান উদ্দেশ্য।

আল-নুজাইলি জানান, দেশের সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিশোধ, প্রতিশোধমূলক সহিংসতা কিংবা বৈষম্যের কোনো স্থান থাকবে না বলেও জানান তিনি।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা সানা ও ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলে। ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় থাকলেও ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগরে হুথিদের হামলা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

সানা পুনর্দখলের ঘোষণা বাস্তবায়িত হলে তা ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের গতিপথে বড় পরিবর্তন আনতে পারে।

ট্যাগ : ইয়েমেন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের কাছ থেকে সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত ইয়েমেনের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হুথি গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইয়েমেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সমীর আল-সাবরি বলেন, সানা পুনর্দখলের সিদ্ধান্ত হয়ে গেছে। তবে এ অভিযানে কিছু ‘চমক’ রয়েছে, যা এখনই প্রকাশ করা হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। তিনি বলেন, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনর্বহাল করাই তাদের প্রধান উদ্দেশ্য।

আল-নুজাইলি জানান, দেশের সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিশোধ, প্রতিশোধমূলক সহিংসতা কিংবা বৈষম্যের কোনো স্থান থাকবে না বলেও জানান তিনি।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা সানা ও ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলে। ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় থাকলেও ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগরে হুথিদের হামলা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

সানা পুনর্দখলের ঘোষণা বাস্তবায়িত হলে তা ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের গতিপথে বড় পরিবর্তন আনতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ