ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের শত্রু ভাবছে মোদি সরকার'

সোনিয়া গান্ধী

'আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের শত্রু ভাবছে মোদি সরকার'
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।

ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা না করে বর্তমান সরকার তাদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে।

নিবন্ধে সোনিয়া গান্ধী লেখেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি দায়িত্বশীল আচরণ করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার কঠোর ও অমানবিক অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ পুলিশ বাহিনীর এই আচরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ প্রসঙ্গে তিনি ২০২০ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের আন্দোলনের সময় পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন।

সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি সরকার ধীরে ধীরে সরকারি শিক্ষাব্যবস্থা থেকে সরে আসছে এবং শিক্ষা খাতে বরাদ্দ কমিয়েছে। তার দাবি, গত ১২ বছরে প্রায় এক লাখ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, অন্যদিকে হাজার হাজার বেসরকারি স্কুল প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হয়েছে, যার একটি বড় অংশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট।

তিনি আরও দাবি করেন, একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ব্যর্থতা স্পষ্ট হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে দায় স্বীকার করেননি।

সরকারের জবাবদিহির অভাব এবং একগুঁয়ে অবস্থানের কারণেই শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধী।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত নরেন্দ্র মোদি সোনিয়া গান্ধী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

'আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের শত্রু ভাবছে মোদি সরকার'

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।

ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা না করে বর্তমান সরকার তাদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে।

নিবন্ধে সোনিয়া গান্ধী লেখেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি দায়িত্বশীল আচরণ করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার কঠোর ও অমানবিক অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ পুলিশ বাহিনীর এই আচরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ প্রসঙ্গে তিনি ২০২০ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের আন্দোলনের সময় পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন।

সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি সরকার ধীরে ধীরে সরকারি শিক্ষাব্যবস্থা থেকে সরে আসছে এবং শিক্ষা খাতে বরাদ্দ কমিয়েছে। তার দাবি, গত ১২ বছরে প্রায় এক লাখ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, অন্যদিকে হাজার হাজার বেসরকারি স্কুল প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হয়েছে, যার একটি বড় অংশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট।

তিনি আরও দাবি করেন, একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ব্যর্থতা স্পষ্ট হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে দায় স্বীকার করেননি।

সরকারের জবাবদিহির অভাব এবং একগুঁয়ে অবস্থানের কারণেই শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধী।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ