ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন শুক্রবার

সংগৃহীত ছবি
ফলো করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে আসেন পাকিস্তানি এই গায়ক।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ওই রাতেই মঞ্চে উঠবেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল কিংবা স্থগিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তা ভিত্তিহীন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত বছর কনসার্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে সুযোগ তৈরি হলে নতুন করে কনসার্টটি আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক ও সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের কনসার্টটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

‘আদাত’, ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’ ও ‘তেরে সাঙ্গ ইয়ারা’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ভারতসহ পুরো উপমহাদেশে তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছেন।

দীর্ঘ বিরতির পর ঢাকায় আতিফের সরাসরি পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ট্যাগ : আতিফ আসলাম ঢাকা কনসার্ট মেইন স্টেজ শো

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন শুক্রবার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে আসেন পাকিস্তানি এই গায়ক।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ওই রাতেই মঞ্চে উঠবেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল কিংবা স্থগিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তা ভিত্তিহীন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত বছর কনসার্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে সুযোগ তৈরি হলে নতুন করে কনসার্টটি আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক ও সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের কনসার্টটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

‘আদাত’, ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’ ও ‘তেরে সাঙ্গ ইয়ারা’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ভারতসহ পুরো উপমহাদেশে তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছেন।

দীর্ঘ বিরতির পর ঢাকায় আতিফের সরাসরি পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ