ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেভানদোভস্কির অভিষেক ম্লান করল ইন্টার মায়ামি

ছবি : সংগৃহিত
ফলো করুন

লিওনেল মেসি না থাকলেও জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের জোড়া গোল এবং শেষ দিকে তরুণ প্রেস্টন প্ল্যামবেকের জয়সূচক গোলে শিকাগো ফায়ারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে দলটি।

এই ম্যাচ দিয়েই মেজর লিগ সকারে অভিষেক হয়েছে রবার্ট লেভানদোভস্কির। তবে নতুন দলের হয়ে তার প্রথম ম্যাচটি শেষ হয়েছে হতাশায়।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের হারের চার দিন পর মেসি ও রদ্রিগো ডি পল এই ম্যাচে খেলেননি। তাই অধিনায়কের দায়িত্ব পান উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড সুয়ারেজ।

অন্যদিকে বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়ার পর প্রথমবার এমএলএসে মাঠে নামেন ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি।

ম্যাচের ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন পোলিশ এই তারকা। তবে তার নেওয়া শট প্রতিহত হয়। চার মিনিট পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো।

ইয়ান ফ্রের সহজ ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো। বল সরাসরি জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শিকাগো।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। এরপর ৫১ মিনিটে জার্মান বেরতেরামের ব্যাকহিল পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

৬৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার ফুটবলার পুসো দিতেহজানে গোল করে শিকাগোকে আবার সমতায় ফেরান।

তবে ম্যাচের শেষ ভাগে বদলি হিসেবে নামা ২০ বছর বয়সী প্রেস্টন প্ল্যামবেক পার্থক্য গড়ে দেন। ৮৭ মিনিটে সুয়ারেজের শট শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বল ভলিতে জালে পাঠান প্ল্যামবেক।

এটি ছিল ইন্টার মায়ামির হয়ে তার প্রথম গোল। আর সেই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে মায়ামি।

ম্যাচ শেষে লেভানদোভস্কি বলেন, নতুন দলের সঙ্গে মাত্র দুই দিন অনুশীলন করে প্রথম ম্যাচেই সবকিছু নিখুঁত হবে, এমন প্রত্যাশা তার ছিল না। দলের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে।

ট্যাগ : ইন্টার মায়ামি লুইস সুয়ারেজ রবার্ট লেভানদোভস্কি এমএলএস

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লেভানদোভস্কির অভিষেক ম্লান করল ইন্টার মায়ামি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

লিওনেল মেসি না থাকলেও জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের জোড়া গোল এবং শেষ দিকে তরুণ প্রেস্টন প্ল্যামবেকের জয়সূচক গোলে শিকাগো ফায়ারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে দলটি।

এই ম্যাচ দিয়েই মেজর লিগ সকারে অভিষেক হয়েছে রবার্ট লেভানদোভস্কির। তবে নতুন দলের হয়ে তার প্রথম ম্যাচটি শেষ হয়েছে হতাশায়।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের হারের চার দিন পর মেসি ও রদ্রিগো ডি পল এই ম্যাচে খেলেননি। তাই অধিনায়কের দায়িত্ব পান উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড সুয়ারেজ।

অন্যদিকে বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়ার পর প্রথমবার এমএলএসে মাঠে নামেন ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি।

ম্যাচের ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন পোলিশ এই তারকা। তবে তার নেওয়া শট প্রতিহত হয়। চার মিনিট পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো।

ইয়ান ফ্রের সহজ ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো। বল সরাসরি জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শিকাগো।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। এরপর ৫১ মিনিটে জার্মান বেরতেরামের ব্যাকহিল পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

৬৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার ফুটবলার পুসো দিতেহজানে গোল করে শিকাগোকে আবার সমতায় ফেরান।

তবে ম্যাচের শেষ ভাগে বদলি হিসেবে নামা ২০ বছর বয়সী প্রেস্টন প্ল্যামবেক পার্থক্য গড়ে দেন। ৮৭ মিনিটে সুয়ারেজের শট শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বল ভলিতে জালে পাঠান প্ল্যামবেক।

এটি ছিল ইন্টার মায়ামির হয়ে তার প্রথম গোল। আর সেই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে মায়ামি।

ম্যাচ শেষে লেভানদোভস্কি বলেন, নতুন দলের সঙ্গে মাত্র দুই দিন অনুশীলন করে প্রথম ম্যাচেই সবকিছু নিখুঁত হবে, এমন প্রত্যাশা তার ছিল না। দলের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ