ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কনসার্টে অংশ নিতে ঢাকায় আতিফ আসলাম

কনসার্টে অংশ নিতে ঢাকায় আতিফ আসলাম
ছবি : সংগৃহিত
ফলো করুন

বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার আগমন ঘিরে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বুধবার, ২২ জুলাই দিবাগত রাতে তিনি ঢাকায় পৌঁছান। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি বাতিল বা স্থগিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজকরা জানিয়েছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

তাদের আশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

পাকিস্তানের জনপ্রিয় এই শিল্পী নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশের শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন তিনি।

আতিফ আসলামের সরাসরি পরিবেশনা উপভোগ করতে ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তার ঢাকায় পৌঁছানোর খবরে কনসার্ট ঘিরে সেই আগ্রহ আরও বেড়েছে।

ট্যাগ : কনসার্ট আতিফ আসলাম

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কনসার্টে অংশ নিতে ঢাকায় আতিফ আসলাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার আগমন ঘিরে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বুধবার, ২২ জুলাই দিবাগত রাতে তিনি ঢাকায় পৌঁছান। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি বাতিল বা স্থগিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজকরা জানিয়েছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

তাদের আশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

পাকিস্তানের জনপ্রিয় এই শিল্পী নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশের শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন তিনি।

আতিফ আসলামের সরাসরি পরিবেশনা উপভোগ করতে ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তার ঢাকায় পৌঁছানোর খবরে কনসার্ট ঘিরে সেই আগ্রহ আরও বেড়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ