ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে মেসি-এমবাপ্পে

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা।

দুই দেশ থেকেই তিনজন করে ফুটবলার সেরা একাদশে জায়গা পেয়েছেন। রানার্সআপ আর্জেন্টিনার দুজন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

তবে এই একাদশে ব্রাজিলের কোনো ফুটবলার জায়গা পাননি। বিশ্বকাপে আলোচিত পারফরম্যান্স করেও স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল সেরা দলে সুযোগ পাননি।

ফিফা ৪-৩-৩ ছকে বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে। গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া আফ্রিকান দেশটির হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসেন তিনি।

সমর্থকদের ভোটে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন ভোজিনিয়া।

রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, ফ্রান্সের দায়ো উপামেকানো এবং আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ।

টুর্নামেন্টে স্পেনের হয়ে প্রতিটি মিনিট মাঠে ছিলেন কুকুরেয়া। দুটি গোলে সহায়তাও করেন তিনি। পুরো আসরে স্পেন মাত্র একটি গোল হজম করে এবং সাতটি ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখে।

মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।

স্পেনের মাঝমাঠের প্রধান নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল্ডেন বল জিতেছেন।

ফ্রান্সের মাইকেল ওলিসে সাতটি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম সাত গোল করে সেরা একাদশে জায়গা নিশ্চিত করেন।

আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড।

১০ গোল ও চারটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। টুর্নামেন্ট শেষে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। সমর্থকদের ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন ফরাসি এই তারকা।

৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে আট গোলের পাশাপাশি চারটি গোলে সহায়তা করেন তিনি।

নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সাত গোল করে সেরা একাদশে জায়গা পেয়েছেন আর্লিং হলান্ড।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

সূত্র: ফিফা

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে আর্লিং হলান্ড

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে মেসি-এমবাপ্পে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ