ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মনোনয়ন বা ঘোষণা দেওয়া হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করেন বিশ্বজুড়ে ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা রয়েছে এবং বিভিন্ন দেশের মানুষকে একত্রিত করার বিশেষ সক্ষমতা আছে তার। এ কারণে জাতিসংঘের শীর্ষ পদের জন্য ইনফান্তিনোকে উপযুক্ত ব্যক্তি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।

সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়েছে।

বিশ্বকাপ আয়োজনের সময় বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কারও ট্রাম্পকে দেওয়া হয়েছিল। তবে ইনফান্তিনোর সম্ভাব্য জাতিসংঘ প্রার্থিতা নিয়ে হোয়াইট হাউস ও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইনফান্তিনো নিজে জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী কি না কিংবা ট্রাম্প তার সঙ্গে সরাসরি এ বিষয়ে আলোচনা করেছেন কি না, তাও এখন পর্যন্ত নিশ্চিত নয়।

বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

জাতিসংঘের মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন হয়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার প্রত্যেকের ভেটো ক্ষমতা রয়েছে। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হয়।

ঐতিহাসিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচনে আঞ্চলিক প্রতিনিধিত্ব বিবেচনা করা হয়। এবারের নির্বাচনে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে কাউকে দায়িত্ব দেওয়ার দাবি রয়েছে। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর নাম সামনে এলে প্রচলিত আঞ্চলিক সমীকরণে পরিবর্তন আসতে পারে।

তবে কেবল ট্রাম্পের সমর্থন পেলেই ইনফান্তিনোর নিয়োগ নিশ্চিত হবে না। তাকে নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্যসহ প্রয়োজনীয় সংখ্যক দেশের সমর্থন অর্জন করতে হবে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ