ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিক্ষোভের মুখে সেনাপ্রধান বদলালেন জেলেনস্কি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) ইউক্রেনের সামরিক নেতৃত্বে এই বড় পরিবর্তন আনা হয়। দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ধারাবাহিক বিক্ষোভের মধ্যেই নতুন সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত এলো।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরানোর প্রতিবাদে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা ফেদোরভকে পুনর্বহাল করার পাশাপাশি সেনাপ্রধান সিরস্কিকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।

তরুণ ও সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ফেদোরভ সামরিক বাহিনীতে ড্রোন, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্যনির্ভর যুদ্ধকৌশলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে এসব সংস্কার নিয়ে তার সঙ্গে সেনাপ্রধান সিরস্কির মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।

সিরস্কির বিরুদ্ধে পুরোনো ধাঁচের সামরিক কৌশল অনুসরণ এবং সেনাদের জীবনের চেয়ে যুদ্ধক্ষেত্রের সাফল্যকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছিলেন সমালোচকেরা। যদিও ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের প্রতিরক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতির বয়স ৪৩ বছর। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতার পাশাপাশি আধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহারের পক্ষে থাকা একজন কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত। এর আগে তিনি ইউক্রেনের স্থলবাহিনীর প্রধান এবং যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, যারা বর্তমানে দেশ রক্ষায় লড়ছেন, তাদের প্রতি সম্মান রেখে তিনি সর্বোচ্চ মনোযোগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীতে সিরস্কির অবদানেরও প্রশংসা করেন তিনি।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিনের সামরিক দায়িত্ব পালনের জন্য সিরস্কির প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেনের সামরিক অবস্থান আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করবে সরকার।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভও দ্রাপাতির নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই পরিবর্তন ইউক্রেনের স্বাধীনতা রক্ষা এবং সামরিক বাহিনীতে আধুনিক সংস্কার এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।

বিশ্লেষকদের ধারণা, ফেদোরভকে সরানোর পর তৈরি হওয়া জনঅসন্তোষ কমানো এবং সামরিক নেতৃত্বে আধুনিক চিন্তাধারা ফিরিয়ে আনতেই দ্রাপাতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিক্ষোভের মুখে সেনাপ্রধান বদলালেন জেলেনস্কি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ