ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে খাদ্যশস্যের মজুত বেড়ে ২০ লাখ ৬০ হাজার টনের বেশি

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৭ জুন ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। একই সময়ে গমের মজুত ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং বা ভাসমান মজুতসহ হিসাব করলে মোট মজুতের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।

এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে, যার মধ্যে চাল ও গম উল্লেখযোগ্য অংশ।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুত দেশের খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাদের মতে, নিরাপদ মজুতের ন্যূনতম মান ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন, যা বর্তমানে অনেক বেশি।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চলমান সংগ্রহ অভিযান ও আমদানি কার্যক্রম অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে খাদ্য মজুত আরও বাড়বে।

ট্যাগ : বাংলাদেশ খাদ্যশস্য খাদ্য মজুত

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে খাদ্যশস্যের মজুত বেড়ে ২০ লাখ ৬০ হাজার টনের বেশি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৭ জুন ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। একই সময়ে গমের মজুত ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং বা ভাসমান মজুতসহ হিসাব করলে মোট মজুতের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।

এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে, যার মধ্যে চাল ও গম উল্লেখযোগ্য অংশ।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুত দেশের খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাদের মতে, নিরাপদ মজুতের ন্যূনতম মান ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন, যা বর্তমানে অনেক বেশি।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চলমান সংগ্রহ অভিযান ও আমদানি কার্যক্রম অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে খাদ্য মজুত আরও বাড়বে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ