অনিবার্য কারণে দক্ষিণাঞ্চলের দুটি পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদর এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সমন্বয়ের মাধ্যমে এসব কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে দক্ষিণাঞ্চলের অন্যান্য পদযাত্রা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।
দলটির কর্মসূচি অনুযায়ী, ২১ জুলাই বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২২ জুলাই বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রার আয়োজন রয়েছে।
এনসিপি জানিয়েছে, ২৪ জুলাই শুক্রবার বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরের পদযাত্রাও নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ