ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে জামায়াত আমিরকে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উষ্ণ ও ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেই তাঁর এই চট্টগ্রাম সফর। ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলটির দলীয় সূত্র জানায়, আমিরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে সম্মেলনস্থলসহ চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনে ডা. শফিকুর রহমান সংগঠনের সার্বিক সাংগঠনিক গতিশীলতা, নেতাকর্মীদের আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

ট্যাগ : ডা শফিকুর রহমান চট্টগ্রাম সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে জামায়াত আমিরকে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উষ্ণ ও ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেই তাঁর এই চট্টগ্রাম সফর। ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলটির দলীয় সূত্র জানায়, আমিরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে সম্মেলনস্থলসহ চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনে ডা. শফিকুর রহমান সংগঠনের সার্বিক সাংগঠনিক গতিশীলতা, নেতাকর্মীদের আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ