ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে অগ্রাধিকার দিতে হবে: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অপরিহার্য।

শনিবার ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারেক রহমান বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও সময়োপযোগী উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারসহ বিভিন্ন খেলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ উদ্যোগ মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাদের মননশীলতা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

তারেক রহমান বলেন, এ বছর দেশব্যাপী বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনি এ টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল আয়োজন হিসেবে উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।

ট্যাগ : শিক্ষা তারেক রহমান স্বাস্থ্য

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে অগ্রাধিকার দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অপরিহার্য।

শনিবার ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারেক রহমান বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও সময়োপযোগী উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারসহ বিভিন্ন খেলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ উদ্যোগ মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাদের মননশীলতা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

তারেক রহমান বলেন, এ বছর দেশব্যাপী বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনি এ টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল আয়োজন হিসেবে উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ