ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে কার্যকর করা হবে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলা জরুরি। শিক্ষার্থীদের সময়কে পড়াশোনা ও গঠনমূলক কাজে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার। তাই শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ : শিক্ষার্থী ফেনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে কার্যকর করা হবে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলা জরুরি। শিক্ষার্থীদের সময়কে পড়াশোনা ও গঠনমূলক কাজে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার। তাই শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ