ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ছবি : সংগৃহিত
ফলো করুন

শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পরও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে স্বাগতিকরা।

জয়ের জন্য বাংলাদেশকে এখন করতে হবে ১৭১ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। শুরুতে বোলিং কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়ার লক্ষ্য ছিল টাইগারদের।

তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলে দলকে ভালো শুরু এনে দেন তারা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করা মারুমানিকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর ডিয়ন মায়ার্সকে আউট করে স্বাগতিকদের চাপে ফেলেন এই তরুণ পেসার।

তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ব্রায়ান বেনেট। ৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৪ রান করার পর নাহিদ রানার বলেই বিদায় নেন তিনি।

বেনেটের বিদায়ের পর অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল দলের হাল ধরেন। রাজা ১৩ বলে ২০ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের স্কোর বড় করেন বার্ল। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩০ রান।

শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১০ বলে অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। চার ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট।

অন্যদিকে তাসকিন আহমেদ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

তবে বাকি বোলারদের কিছুটা খরুচে বোলিংয়ের কারণে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ গড়ে তোলে। এখন সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশ ব্যাটারদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পরও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে স্বাগতিকরা।

জয়ের জন্য বাংলাদেশকে এখন করতে হবে ১৭১ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। শুরুতে বোলিং কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়ার লক্ষ্য ছিল টাইগারদের।

তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলে দলকে ভালো শুরু এনে দেন তারা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করা মারুমানিকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর ডিয়ন মায়ার্সকে আউট করে স্বাগতিকদের চাপে ফেলেন এই তরুণ পেসার।

তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ব্রায়ান বেনেট। ৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৪ রান করার পর নাহিদ রানার বলেই বিদায় নেন তিনি।

বেনেটের বিদায়ের পর অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল দলের হাল ধরেন। রাজা ১৩ বলে ২০ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের স্কোর বড় করেন বার্ল। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩০ রান।

শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১০ বলে অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। চার ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট।

অন্যদিকে তাসকিন আহমেদ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

তবে বাকি বোলারদের কিছুটা খরুচে বোলিংয়ের কারণে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ গড়ে তোলে। এখন সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশ ব্যাটারদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ