ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩৫ মিলিয়ন পাউন্ডে টিলেমান্সকে দলে ভেড়াল ম্যানইউ

ছবি : সংগৃহিত
ফলো করুন

গ্রীষ্মকালীন দলবদলে মাঝমাঠের শক্তি বাড়াতে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্সকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা থেকে ২৯ বছর বয়সী এই ফুটবলারের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, টিলেমান্সের চুক্তিতে থাকা ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ কার্যকর করে তাকে দলে নিয়েছে ইউনাইটেড।

গত তিন মৌসুম অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন টিলেমান্স। ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চলমান বিশ্বকাপেও বেলজিয়ামের হয়ে নজর কেড়েছেন এই মিডফিল্ডার। শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে টিলেমান্স বলেন, ঐতিহ্যবাহী এই ক্লাবের অংশ হতে পেরে তিনি গর্বিত। আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে নতুন যাত্রা শুরু করতে চান বলেও জানান তিনি।

তিনি বলেন, ক্লাবের সবাই বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই পথচলার অংশ হতে তিনি উচ্ছ্বসিত।

টিলেমান্সকে দলে নেওয়ার মাধ্যমে মাঝমাঠে পরিবর্তনের পরিকল্পনা আরও জোরদার করেছে ইউনাইটেড। এর আগে চেলসির সাবেক মিডফিল্ডার আন্দ্রেই সান্তোসকেও দলে নিয়েছে ক্লাবটি।

ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্স বলেন, গত কয়েক বছরে প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক মিডফিল্ডার টিলেমান্স। তার দক্ষতা, মানসিক দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হবে।

এদিকে একই দিনে লিডস ইউনাইটেড থেকে গোলরক্ষক কার্ল ডার্লোকেও দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৩৫ মিলিয়ন পাউন্ডে টিলেমান্সকে দলে ভেড়াল ম্যানইউ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

গ্রীষ্মকালীন দলবদলে মাঝমাঠের শক্তি বাড়াতে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্সকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা থেকে ২৯ বছর বয়সী এই ফুটবলারের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, টিলেমান্সের চুক্তিতে থাকা ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ কার্যকর করে তাকে দলে নিয়েছে ইউনাইটেড।

গত তিন মৌসুম অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন টিলেমান্স। ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চলমান বিশ্বকাপেও বেলজিয়ামের হয়ে নজর কেড়েছেন এই মিডফিল্ডার। শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে টিলেমান্স বলেন, ঐতিহ্যবাহী এই ক্লাবের অংশ হতে পেরে তিনি গর্বিত। আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে নতুন যাত্রা শুরু করতে চান বলেও জানান তিনি।

তিনি বলেন, ক্লাবের সবাই বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই পথচলার অংশ হতে তিনি উচ্ছ্বসিত।

টিলেমান্সকে দলে নেওয়ার মাধ্যমে মাঝমাঠে পরিবর্তনের পরিকল্পনা আরও জোরদার করেছে ইউনাইটেড। এর আগে চেলসির সাবেক মিডফিল্ডার আন্দ্রেই সান্তোসকেও দলে নিয়েছে ক্লাবটি।

ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্স বলেন, গত কয়েক বছরে প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক মিডফিল্ডার টিলেমান্স। তার দক্ষতা, মানসিক দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হবে।

এদিকে একই দিনে লিডস ইউনাইটেড থেকে গোলরক্ষক কার্ল ডার্লোকেও দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ