ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে বাঁশি বাজাবেন এলফাত

ইসমাইল এলফাত । ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

ফিফা জানিয়েছে, এলফাতকে মাঠে সহযোগিতা করবেন তার দুই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স।

৪৪ বছর বয়সী মরক্কো বংশোদ্ভূত এই রেফারির জন্য চলতি বিশ্বকাপে এটি হবে চতুর্থ ম্যাচ। এর আগে তিনি নেদারল্যান্ডস-জাপান, উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ের ম্যাচ পরিচালনা করেছেন।

যুক্তরাষ্ট্রের ফুটবলে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ইসমাইল এলফাত। ২০১২ সাল থেকে তিনি মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছেও তিনি পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও অফিশিয়াল দলের সদস্য ছিলেন এলফাত। সেবার তিনি চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করেন।

২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ ঘিরে এরই মধ্যে ফুটবল বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তবে ম্যাচের আগে রেফারিং নিয়েও আলোচনা শুরু হয়েছে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে ভিএআর ও রেফারিং সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিশেষ করে কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইসমাইল এলফাতের প্রতিটি সিদ্ধান্তের দিকে বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

ট্যাগ : আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে বাঁশি বাজাবেন এলফাত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

ফিফা জানিয়েছে, এলফাতকে মাঠে সহযোগিতা করবেন তার দুই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স।

৪৪ বছর বয়সী মরক্কো বংশোদ্ভূত এই রেফারির জন্য চলতি বিশ্বকাপে এটি হবে চতুর্থ ম্যাচ। এর আগে তিনি নেদারল্যান্ডস-জাপান, উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ের ম্যাচ পরিচালনা করেছেন।

যুক্তরাষ্ট্রের ফুটবলে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ইসমাইল এলফাত। ২০১২ সাল থেকে তিনি মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছেও তিনি পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও অফিশিয়াল দলের সদস্য ছিলেন এলফাত। সেবার তিনি চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করেন।

২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ ঘিরে এরই মধ্যে ফুটবল বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তবে ম্যাচের আগে রেফারিং নিয়েও আলোচনা শুরু হয়েছে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে ভিএআর ও রেফারিং সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিশেষ করে কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইসমাইল এলফাতের প্রতিটি সিদ্ধান্তের দিকে বাড়তি নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ