ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’

সংগৃহীত ছবি
ফলো করুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, তাদের আন্দোলনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, হাঁটু ও বুকসমান পানি পেরিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। এর পাশাপাশি প্রশ্নপত্রে ভুল থাকার পরও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ না করে তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো পরীক্ষাগারের গিনিপিগ নয়। তাদের জীবন, নিরাপত্তা ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করার আহ্বানও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে হাসনাত বলেন, যাদের আন্দোলনের কারণে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তাদের অবজ্ঞা করার সুযোগ নেই। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমান সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকেরা দায়িত্বে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন উঠবে।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি-সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি।

ট্যাগ : শিক্ষামন্ত্রী হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, তাদের আন্দোলনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, হাঁটু ও বুকসমান পানি পেরিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। এর পাশাপাশি প্রশ্নপত্রে ভুল থাকার পরও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ না করে তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো পরীক্ষাগারের গিনিপিগ নয়। তাদের জীবন, নিরাপত্তা ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করার আহ্বানও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে হাসনাত বলেন, যাদের আন্দোলনের কারণে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তাদের অবজ্ঞা করার সুযোগ নেই। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল বলেই বর্তমান সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকেরা দায়িত্বে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন উঠবে।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি-সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ