চট্টগ্রাম নগরীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, “চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কিনা। লক্ষণ খুব ভালো নয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনও কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।”
পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, “এদের খুঁটির জোর কোথায়?”
মন্তব্যসমূহ