ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরায় জি এম কাদেরের বাসায় ইটপাটকেল, ভাঙচুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসভবনে এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। 

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের দাবি, প্রায় দেড়শ ব্যক্তি বাসভবনে হামলা চালান। তবে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, সাধারণ জনতার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে হামলা চালায়। তারা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে।

জি এম কাদেরের ভাষ্য, হামলার সময় তিনি বাসার ভেতরেই ছিলেন। ইটপাটকেলের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে বাসার গেটে তালা থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি বলে জানান তিনি। 

পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় তারা। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়। হামলায় কারা জড়িত ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

হামলার আগে জি এম কাদেরের বাসভবনের সামনে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জুলাই গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জাপার রাজনৈতিক সম্পর্ক নিয়ে অভিযোগ তুলে জি এম কাদেরের গ্রেপ্তার দাবি করেন।

তবে এসব অভিযোগ বিক্ষোভকারীদের বক্তব্য হিসেবে এসেছে। হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি পুলিশ।

ট্যাগ : জি এম কাদের

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

উত্তরায় জি এম কাদেরের বাসায় ইটপাটকেল, ভাঙচুর

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসভবনে এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। 

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের দাবি, প্রায় দেড়শ ব্যক্তি বাসভবনে হামলা চালান। তবে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, সাধারণ জনতার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে হামলা চালায়। তারা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে।

জি এম কাদেরের ভাষ্য, হামলার সময় তিনি বাসার ভেতরেই ছিলেন। ইটপাটকেলের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে বাসার গেটে তালা থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি বলে জানান তিনি। 

পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় তারা। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়। হামলায় কারা জড়িত ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

হামলার আগে জি এম কাদেরের বাসভবনের সামনে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জুলাই গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জাপার রাজনৈতিক সম্পর্ক নিয়ে অভিযোগ তুলে জি এম কাদেরের গ্রেপ্তার দাবি করেন।

তবে এসব অভিযোগ বিক্ষোভকারীদের বক্তব্য হিসেবে এসেছে। হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ