ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

শফিকুর রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরে আসার জন্য নানা ধরনের চাপ ও বক্তব্য দেওয়া হচ্ছে। তবে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে যাবেন না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংস্কারের পক্ষে গণভোট হয়েছিল। তার অভিযোগ, সরকার দলীয় ভোটের প্রতিশ্রুতি রক্ষা করলেও গণভোটের ফল কার্যকর করেনি।

তিস্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা রক্ষার দাবিতে আন্দোলন করা হলেও বর্তমান বাজেটে এ প্রকল্পের জন্য দৃশ্যমান বরাদ্দ নেই। তিনি বলেন, মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, বাস্তব পদক্ষেপ দেখতে চায়।

শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে ভবিষ্যতে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে এ দাবি পূরণ করবে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সীমান্তে উত্তেজনা ও পুশইনের ঘটনা নিয়ে সরকার যথেষ্ট দৃঢ় অবস্থান নিচ্ছে না। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য এবং স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি সরকারকে জনগণের প্রত্যাশা ও মনোভাব বোঝার আহ্বান জানিয়ে বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা গ্রহণযোগ্য হবে না।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরে আসার জন্য নানা ধরনের চাপ ও বক্তব্য দেওয়া হচ্ছে। তবে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে যাবেন না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংস্কারের পক্ষে গণভোট হয়েছিল। তার অভিযোগ, সরকার দলীয় ভোটের প্রতিশ্রুতি রক্ষা করলেও গণভোটের ফল কার্যকর করেনি।

তিস্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা রক্ষার দাবিতে আন্দোলন করা হলেও বর্তমান বাজেটে এ প্রকল্পের জন্য দৃশ্যমান বরাদ্দ নেই। তিনি বলেন, মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, বাস্তব পদক্ষেপ দেখতে চায়।

শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে ভবিষ্যতে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে এ দাবি পূরণ করবে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সীমান্তে উত্তেজনা ও পুশইনের ঘটনা নিয়ে সরকার যথেষ্ট দৃঢ় অবস্থান নিচ্ছে না। সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য এবং স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি সরকারকে জনগণের প্রত্যাশা ও মনোভাব বোঝার আহ্বান জানিয়ে বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা গ্রহণযোগ্য হবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ