ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় কিংবা বিভিন্ন গ্রেডে ভাগ করার প্রবণতা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রকৃত শিক্ষা এমন হওয়া উচিত, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়।

শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং মুক্তচিন্তার বিকাশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। আর সেই আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আল মামুন স্বপন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষা তথ্যমন্ত্রী বরিশাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় কিংবা বিভিন্ন গ্রেডে ভাগ করার প্রবণতা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রকৃত শিক্ষা এমন হওয়া উচিত, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়।

শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং মুক্তচিন্তার বিকাশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। আর সেই আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আল মামুন স্বপন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ