ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পীরগঞ্জে তিন কবর খোঁড়া, কঙ্কাল চুরির সন্দেহ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি গোরস্থানে তিনটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, এসব কবর থেকে কঙ্কাল চুরি করা হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানে এ ঘটনা জানাজানি হয়। স্থানীয়দের ধারণা, শুক্রবার দিবাগত রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুল নামে এক ব্যক্তির দাফন শেষে স্বজনরা বাড়ি ফেরার সময় গোরস্থানে একটি কবরের পাশে মাটির ওপর চুল ও দাঁত পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজ নিয়ে তারা দেখতে পান, একই এলাকার আরও একটি কবর খোঁড়া রয়েছে।

পরে স্থানীয়রা গোরস্থানে তল্লাশি চালিয়ে তিনটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরগুলো প্রায় দুই থেকে আড়াই বছর পুরোনো বলে জানা গেছে। স্বজনদের আশঙ্কা, এসব কবর থেকে কঙ্কাল সরিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। তবে সেখান থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে তিন কবর খোঁড়া, কঙ্কাল চুরির সন্দেহ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি গোরস্থানে তিনটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, এসব কবর থেকে কঙ্কাল চুরি করা হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানে এ ঘটনা জানাজানি হয়। স্থানীয়দের ধারণা, শুক্রবার দিবাগত রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুল নামে এক ব্যক্তির দাফন শেষে স্বজনরা বাড়ি ফেরার সময় গোরস্থানে একটি কবরের পাশে মাটির ওপর চুল ও দাঁত পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজ নিয়ে তারা দেখতে পান, একই এলাকার আরও একটি কবর খোঁড়া রয়েছে।

পরে স্থানীয়রা গোরস্থানে তল্লাশি চালিয়ে তিনটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরগুলো প্রায় দুই থেকে আড়াই বছর পুরোনো বলে জানা গেছে। স্বজনদের আশঙ্কা, এসব কবর থেকে কঙ্কাল সরিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। তবে সেখান থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ