ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশসহ সাত দেশের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা

বাংলাদেশসহ সাত দেশের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা
সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে দেশটির সরকার। নতুন এ ব্যবস্থায় একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিটি অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এতে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল এবং ভিসার ব্যবস্থা করার প্রয়োজন কমবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মেক্সিকোর নাগরিকেরা এ সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একবারেই পুরো সফরের পরিকল্পনা করতে পারবেন। প্যাকেজে রিটার্ন ফ্লাইট, সৌদি সরকারের অনুমোদিত আবাসন, পর্যটন ভিসা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে। চাইলে পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও দর্শনীয় স্থান ভ্রমণের সেবাও যুক্ত করতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন হলে ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ইলেকট্রনিকভাবে দেওয়া হবে। ফলে আবেদনকারীকে আলাদাভাবে সৌদি দূতাবাসে গিয়ে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।

প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্যাকেজের প্রাথমিক মূল্য চার হাজার সৌদি রিয়াল থেকে শুরু হতে পারে। এর মধ্যে বিমান ভাড়া, আবাসন, ভিসা প্রক্রিয়া এবং নির্বাচিত পর্যটন অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকবে। 

তবে প্যাকেজের মূল্য ভ্রমণের সময়, বিমান ভাড়া, হোটেলের ধরন এবং অবস্থানের মেয়াদের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বুকিং বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে।

এই প্যাকেজে উমরাহ পালনের জন্য আলাদা কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। তবে বৈধ পর্যটন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর প্রচলিত বিধি ও অনুমতির আওতায় দেশটির বিভিন্ন এলাকা ভ্রমণ করা যাবে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, ভিসা ইস্যুর প্রক্রিয়াকে ভ্রমণ বুকিংয়ের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের যাত্রা আরও সহজ ও সমন্বিত করা হচ্ছে। এ উদ্যোগ সৌদি আরবকে আরও সহজলভ্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে পরিণত করতে সহায়তা করবে। 

সৌদি আরবের পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমা কর্তৃপক্ষের সমন্বয়ে কর্মসূচিটি তৈরি করা হয়েছে। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সূত্র: গালফ নিউজ

ট্যাগ : সৌদি আরব সৌদি ভিসা প্যাকেজ ভিসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বাংলাদেশসহ সাত দেশের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে দেশটির সরকার। নতুন এ ব্যবস্থায় একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিটি অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এতে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল এবং ভিসার ব্যবস্থা করার প্রয়োজন কমবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মেক্সিকোর নাগরিকেরা এ সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশে কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একবারেই পুরো সফরের পরিকল্পনা করতে পারবেন। প্যাকেজে রিটার্ন ফ্লাইট, সৌদি সরকারের অনুমোদিত আবাসন, পর্যটন ভিসা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে। চাইলে পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও দর্শনীয় স্থান ভ্রমণের সেবাও যুক্ত করতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন হলে ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ইলেকট্রনিকভাবে দেওয়া হবে। ফলে আবেদনকারীকে আলাদাভাবে সৌদি দূতাবাসে গিয়ে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।

প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্যাকেজের প্রাথমিক মূল্য চার হাজার সৌদি রিয়াল থেকে শুরু হতে পারে। এর মধ্যে বিমান ভাড়া, আবাসন, ভিসা প্রক্রিয়া এবং নির্বাচিত পর্যটন অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকবে। 

তবে প্যাকেজের মূল্য ভ্রমণের সময়, বিমান ভাড়া, হোটেলের ধরন এবং অবস্থানের মেয়াদের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বুকিং বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে।

এই প্যাকেজে উমরাহ পালনের জন্য আলাদা কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। তবে বৈধ পর্যটন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর প্রচলিত বিধি ও অনুমতির আওতায় দেশটির বিভিন্ন এলাকা ভ্রমণ করা যাবে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, ভিসা ইস্যুর প্রক্রিয়াকে ভ্রমণ বুকিংয়ের সঙ্গে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের যাত্রা আরও সহজ ও সমন্বিত করা হচ্ছে। এ উদ্যোগ সৌদি আরবকে আরও সহজলভ্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে পরিণত করতে সহায়তা করবে। 

সৌদি আরবের পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমা কর্তৃপক্ষের সমন্বয়ে কর্মসূচিটি তৈরি করা হয়েছে। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সূত্র: গালফ নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ