ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সংগৃহীত ছবি
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসনে যাওয়ার পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে এটিই তার প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার বলে জানিয়েছে রয়টার্স। 

শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ, কোন পথে ফিরবেন কিংবা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দেশে ফেরার পর গ্রেপ্তার বা প্রাণহানির আশঙ্কা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ফিরে গেলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে। এমনকি হত্যা করতেও পারে। তবুও আমাকে ফিরতে হবে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন। মৃত্যুর মুখোমুখি হতে হলেও নিজের দেশেই তা মোকাবিলা করতে চান বলে জানান সাবেক এই প্রধানমন্ত্রী। 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং তিনি ভারতে চলে যান। পরবর্তী সময়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে অন্য নেতাদের অবস্থান বা তাদের ফেরার পরিকল্পনা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদ সংস্থাটি। 

শেখ হাসিনা বলেন, তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে তিনি প্রত্যর্পণের অপেক্ষা না করে নিজেই দেশে ফিরবেন।

এর আগে বাংলাদেশ সরকার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক অনুরোধ জানিয়েছিল। ভারত তখন অনুরোধটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

দেশে ফেরার বিষয়ে ঢাকা বা নয়াদিল্লির সঙ্গে কোনো আলোচনা করেননি বলেও দাবি করেন শেখ হাসিনা। তার ভাষ্য, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায়বিচারের বিষয় কোনো গোপন আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে না।

নিজের বিরুদ্ধে চলমান বিচারকে প্রশ্নবিদ্ধ করে শেখ হাসিনা বলেন, তিনি ন্যায়বিচারে বিশ্বাস করেন এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে আদালতের প্রকৃত অবস্থা মানুষের সামনে তুলে ধরতে চান।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সমালোচনা করে তিনি বলেন, কোনো দল খারাপ কাজ করলে তার বিচার জনগণ করবে। তিনি নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটিকে কেন নিষিদ্ধ করা হবে, সেই প্রশ্নও তোলেন।

শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে তিনি অনলাইনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। দলের নেতাকর্মীদের দেশে ফিরে একসঙ্গে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। 

শেখ হাসিনার ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। ফলে ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

ট্যাগ : শেখ হাসিনা আওয়ামী লীগে আত্মসমর্পণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসনে যাওয়ার পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে এটিই তার প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার বলে জানিয়েছে রয়টার্স। 

শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ, কোন পথে ফিরবেন কিংবা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দেশে ফেরার পর গ্রেপ্তার বা প্রাণহানির আশঙ্কা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ফিরে গেলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে। এমনকি হত্যা করতেও পারে। তবুও আমাকে ফিরতে হবে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন। মৃত্যুর মুখোমুখি হতে হলেও নিজের দেশেই তা মোকাবিলা করতে চান বলে জানান সাবেক এই প্রধানমন্ত্রী। 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং তিনি ভারতে চলে যান। পরবর্তী সময়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে অন্য নেতাদের অবস্থান বা তাদের ফেরার পরিকল্পনা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদ সংস্থাটি। 

শেখ হাসিনা বলেন, তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে তিনি প্রত্যর্পণের অপেক্ষা না করে নিজেই দেশে ফিরবেন।

এর আগে বাংলাদেশ সরকার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক অনুরোধ জানিয়েছিল। ভারত তখন অনুরোধটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

দেশে ফেরার বিষয়ে ঢাকা বা নয়াদিল্লির সঙ্গে কোনো আলোচনা করেননি বলেও দাবি করেন শেখ হাসিনা। তার ভাষ্য, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায়বিচারের বিষয় কোনো গোপন আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে না।

নিজের বিরুদ্ধে চলমান বিচারকে প্রশ্নবিদ্ধ করে শেখ হাসিনা বলেন, তিনি ন্যায়বিচারে বিশ্বাস করেন এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে আদালতের প্রকৃত অবস্থা মানুষের সামনে তুলে ধরতে চান।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সমালোচনা করে তিনি বলেন, কোনো দল খারাপ কাজ করলে তার বিচার জনগণ করবে। তিনি নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটিকে কেন নিষিদ্ধ করা হবে, সেই প্রশ্নও তোলেন।

শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে তিনি অনলাইনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। দলের নেতাকর্মীদের দেশে ফিরে একসঙ্গে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। 

শেখ হাসিনার ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। ফলে ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ