ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও বাড়ানো এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।

এ ছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ও চীনের একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।

ট্যাগ : বাংলাদেশ চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও বাড়ানো এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।

এ ছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ও চীনের একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ