ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৯৬

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জন বরিশাল বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশনসহ) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। এ সময় রংপুর বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (মহানগরসহ) ২ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১৩৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১৪১ জন।

ট্যাগ : হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৯৬

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জন বরিশাল বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশনসহ) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। এ সময় রংপুর বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (মহানগরসহ) ২ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১৩৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১৪১ জন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ