ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
ফলো করুন

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণে তারা আন্তরিকভাবে কাজ করছেন। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পথ দেখাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সপ্তাহের সাত দিনই কাজ করছে।

সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা রয়েছে মন্তব্য করে আমির খসরু বলেন, বেসরকারি খাতের স্বাস্থ্যসেবার মান তুলনামূলকভাবে ভালো। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে থাকলেও সরকার তা সমাধানের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদের জন্যও গুরুত্ব রাখা হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত ও নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

ট্যাগ : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণে তারা আন্তরিকভাবে কাজ করছেন। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পথ দেখাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সপ্তাহের সাত দিনই কাজ করছে।

সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা রয়েছে মন্তব্য করে আমির খসরু বলেন, বেসরকারি খাতের স্বাস্থ্যসেবার মান তুলনামূলকভাবে ভালো। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে থাকলেও সরকার তা সমাধানের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদের জন্যও গুরুত্ব রাখা হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত ও নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ