ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সাঈদ খোকনের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর

সাঈদ খোকনের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে একই মামলায় তৃতীয় দফায় তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো।

রোববার (২৯ নভেম্বর) সাঈদ খোকনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক নতুন করে রিমান্ডের আবেদন করেন। এতে সাঈদ খোকনের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে অর্থ ও অস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ আনা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, আন্দোলনকারীদের দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সাঈদ খোকনের সম্পৃক্ততা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, আগের দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি। বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি পুলিশের।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে সাঈদ খোকন চিনলেও তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। এ কারণে তাঁর দেওয়া তথ্য যাচাই এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের দিন আদালতে হাজির করে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফার রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর সাঈদ খোকনকে আবার আদালতে হাজির করা হয়। সেদিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে রোববার তৃতীয়বারের মতো তাঁকে আদালতে হাজির করে ডিবি। এবার পাঁচ দিনের আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন। ফলে একই মামলায় তিন দফায় সাঈদ খোকনের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। ওই দিন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বর আসামি হিসেবে।

ট্যাগ : জুলাই গণ-অভ্যুত্থান মোহাম্মদ সাঈদ খোকন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সাঈদ খোকনের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে একই মামলায় তৃতীয় দফায় তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো।

রোববার (২৯ নভেম্বর) সাঈদ খোকনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক নতুন করে রিমান্ডের আবেদন করেন। এতে সাঈদ খোকনের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে অর্থ ও অস্ত্র সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ আনা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, আন্দোলনকারীদের দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সাঈদ খোকনের সম্পৃক্ততা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, আগের দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি। বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি পুলিশের।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে সাঈদ খোকন চিনলেও তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। এ কারণে তাঁর দেওয়া তথ্য যাচাই এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের দিন আদালতে হাজির করে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফার রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর সাঈদ খোকনকে আবার আদালতে হাজির করা হয়। সেদিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে রোববার তৃতীয়বারের মতো তাঁকে আদালতে হাজির করে ডিবি। এবার পাঁচ দিনের আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন। ফলে একই মামলায় তিন দফায় সাঈদ খোকনের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। ওই দিন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বর আসামি হিসেবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ