ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

ছবি : সংগৃহীত
ফলো করুন

কটি রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন চেয়েছিল।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি।’ তাঁর বক্তব্য অনুযায়ী, একটি দলকে বিদায় করে অন্য দলকে ক্ষমতার আসনে বসানো জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, দেশের মানুষ ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের আত্মত্যাগের জন্য গোটা জাতি ঋণী বলে মন্তব্য করেন তিনি।

তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজের কাছে জাতির বিশেষ ঋণ রয়েছে। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে সম্মান জানানো প্রয়োজন।

জামায়াতের সাত দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোনো দলীয় স্বার্থের দাবি নয়। প্রতিটি দাবিই জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোও গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, দলটি সনদের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত দিয়েছে।

ডা. শফিকুর রহমানের দাবি, রাষ্ট্র পরিচালনায় কর্তৃত্ববাদী ব্যবস্থা বজায় রাখার সুযোগ রয়েছে, এমন বিধানগুলো বিএনপি রাখতে চায়। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, এমন সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে দলটি আপত্তি জানিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ এখন ভালো অবস্থায় নেই এবং এই পরিস্থিতির জন্য কারা দায়ী, তা জনগণের কাছে পরিষ্কার।

ক্ষমতাসীন বিএনপির অতীত রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অন্য বিরোধী দলগুলোর মতো বিএনপিও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলটি অতীতের অভিজ্ঞতা ভুলে গেছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ৬ আগস্টের পর থেকে বিএনপি আওয়ামী লীগের শাসনামলের মতোই মানুষের ওপর নির্যাতন শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন আদায় এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে দেশের মানুষকে ভোগান্তির মধ্যে রাখা হচ্ছে।

এসব কর্মকাণ্ডকে দেশের মানুষের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।

এ সময় জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন, ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চা-চক্রে আলোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, ওই আলোচনায় তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, বিরোধী দলও জাতীয় ঐক্যের পক্ষে রয়েছে। কিন্তু সরকার জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার বিষয়ে সরকার অবস্থান পরিবর্তন না করলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।

ট্যাগ : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কটি রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন চেয়েছিল।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি।’ তাঁর বক্তব্য অনুযায়ী, একটি দলকে বিদায় করে অন্য দলকে ক্ষমতার আসনে বসানো জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, দেশের মানুষ ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের আত্মত্যাগের জন্য গোটা জাতি ঋণী বলে মন্তব্য করেন তিনি।

তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজের কাছে জাতির বিশেষ ঋণ রয়েছে। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে সম্মান জানানো প্রয়োজন।

জামায়াতের সাত দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোনো দলীয় স্বার্থের দাবি নয়। প্রতিটি দাবিই জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোও গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, দলটি সনদের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত দিয়েছে।

ডা. শফিকুর রহমানের দাবি, রাষ্ট্র পরিচালনায় কর্তৃত্ববাদী ব্যবস্থা বজায় রাখার সুযোগ রয়েছে, এমন বিধানগুলো বিএনপি রাখতে চায়। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, এমন সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে দলটি আপত্তি জানিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ এখন ভালো অবস্থায় নেই এবং এই পরিস্থিতির জন্য কারা দায়ী, তা জনগণের কাছে পরিষ্কার।

ক্ষমতাসীন বিএনপির অতীত রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অন্য বিরোধী দলগুলোর মতো বিএনপিও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলটি অতীতের অভিজ্ঞতা ভুলে গেছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ৬ আগস্টের পর থেকে বিএনপি আওয়ামী লীগের শাসনামলের মতোই মানুষের ওপর নির্যাতন শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন আদায় এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে দেশের মানুষকে ভোগান্তির মধ্যে রাখা হচ্ছে।

এসব কর্মকাণ্ডকে দেশের মানুষের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।

এ সময় জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিন, ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চা-চক্রে আলোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, ওই আলোচনায় তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, বিরোধী দলও জাতীয় ঐক্যের পক্ষে রয়েছে। কিন্তু সরকার জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার বিষয়ে সরকার অবস্থান পরিবর্তন না করলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ