ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানে যুদ্ধ চালানোর অর্থ আছে: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আগামী জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থায়ন রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর দাবি, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান, যুদ্ধের অর্থায়ন এবং কংগ্রেসের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করেছে। কিন্তু ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে সেই অর্জন নষ্ট হতে পারে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘তারা একটি নিশ্চিত বিজয়কে সম্পূর্ণ পরাজয়ে পরিণত করবে।’

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প দাবি করেন, মার্কিন অভিযানে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ইরানের নেতৃত্বের বড় অংশও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ট্রাম্পের এমন দাবির স্বাধীন নিশ্চয়তা পাওয়া যায়নি।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুদ্ধ পরিচালনায় তাঁর ক্ষমতা সীমিত হয়ে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমান অর্থায়ন দিয়ে জানুয়ারির শেষ পর্যন্ত অভিযান চালানো সম্ভব।

তিনি বলেন, ‘মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন রয়েছে।’

তবে অর্থায়ন থাকার অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্রকে ওই সময় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতেই হবে। ট্রাম্পের দাবি, সামরিক অভিযান কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো ওয়াশিংটনের হাতে রয়েছে।

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হতে পারে। তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তাঁর মূল উদ্দেশ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তন কখনোই তাঁর সামরিক অভিযানের অপরিহার্য শর্ত ছিল না।

এদিকে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধও বাড়ছে। ডেমোক্র্যাটদের একটি অংশ কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানে অর্থ ব্যয় সীমিত করার উদ্যোগ নিচ্ছেন। তাঁদের অবস্থান কার্যকর হলে নতুন সামরিক অভিযান পরিচালনায় প্রশাসনকে আরও বাধার মুখে পড়তে হতে পারে।

ট্রাম্প অবশ্য মনে করেন, ইরানে সামরিক অভিযান আগেভাগে বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রের অর্জন ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে যুদ্ধের মেয়াদ, ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে কংগ্রেসের ভূমিকা কী হবে, তা এখন ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানে যুদ্ধ চালানোর অর্থ আছে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আগামী জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থায়ন রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর দাবি, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান, যুদ্ধের অর্থায়ন এবং কংগ্রেসের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করেছে। কিন্তু ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে সেই অর্জন নষ্ট হতে পারে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘তারা একটি নিশ্চিত বিজয়কে সম্পূর্ণ পরাজয়ে পরিণত করবে।’

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প দাবি করেন, মার্কিন অভিযানে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ইরানের নেতৃত্বের বড় অংশও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ট্রাম্পের এমন দাবির স্বাধীন নিশ্চয়তা পাওয়া যায়নি।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুদ্ধ পরিচালনায় তাঁর ক্ষমতা সীমিত হয়ে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমান অর্থায়ন দিয়ে জানুয়ারির শেষ পর্যন্ত অভিযান চালানো সম্ভব।

তিনি বলেন, ‘মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন রয়েছে।’

তবে অর্থায়ন থাকার অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্রকে ওই সময় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতেই হবে। ট্রাম্পের দাবি, সামরিক অভিযান কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো ওয়াশিংটনের হাতে রয়েছে।

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হতে পারে। তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তাঁর মূল উদ্দেশ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তন কখনোই তাঁর সামরিক অভিযানের অপরিহার্য শর্ত ছিল না।

এদিকে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধও বাড়ছে। ডেমোক্র্যাটদের একটি অংশ কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানে অর্থ ব্যয় সীমিত করার উদ্যোগ নিচ্ছেন। তাঁদের অবস্থান কার্যকর হলে নতুন সামরিক অভিযান পরিচালনায় প্রশাসনকে আরও বাধার মুখে পড়তে হতে পারে।

ট্রাম্প অবশ্য মনে করেন, ইরানে সামরিক অভিযান আগেভাগে বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রের অর্জন ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে যুদ্ধের মেয়াদ, ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে কংগ্রেসের ভূমিকা কী হবে, তা এখন ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ