ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর
ছবি: সংগৃহীত
ফলো করুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি এই মন্তব্য করেন।

তবে ‘বাংলাদেশ নিয়ে নেওয়া’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই বিধায়ক।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়েছে। বাংলাদেশের কাছে আর কোনো বাহানা পড়ে নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে করেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে চিঠি দেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, শেখ হাসিনাকে কেবল বিচারব্যবস্থার মুখোমুখি করার জন্যই দেশে ফিরিয়ে আনা হবে। তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার ইঙ্গিতও দেন তিনি।

একই সুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এমনকি তিনি বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে গেলেও সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার জল্পনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাইলেও নয়াদিল্লি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি।

ট্যাগ : বিশ্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি এই মন্তব্য করেন।

তবে ‘বাংলাদেশ নিয়ে নেওয়া’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই বিধায়ক।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়েছে। বাংলাদেশের কাছে আর কোনো বাহানা পড়ে নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে করেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে চিঠি দেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, শেখ হাসিনাকে কেবল বিচারব্যবস্থার মুখোমুখি করার জন্যই দেশে ফিরিয়ে আনা হবে। তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার ইঙ্গিতও দেন তিনি।

একই সুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এমনকি তিনি বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে গেলেও সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার জল্পনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাইলেও নয়াদিল্লি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ